রংপুরের গংগাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ মিলিলিটার তরল হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল গংগাচড়া ইউনিয়নের গংগাচড়া বাজারে পাবলিক টয়লেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ মিলিলিটার হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, গংগাচড়া বাজার এলাকার ইমান আলীর ছেলে মো. আব্দুল আলীম (৪০) এবং গংগাচড়া দোলাপাড়া এলাকার মো. সুলতান আলীর ছেলে মো. শাহিনুর ইসলাম (৪২)। উভয়েই গংগাচড়া থানার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন এসআই শাহিনুর আলম। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই মো. লুৎফর রহমান।