• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

কমিটি প্রত্যাখ্যান করে শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

সংবাদদাতা:
বুধবার, ২০ আগস্ট, ২০২৫

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। গঠিত কমিটির প্রধান সমন্বয়কারীকে নানা অভিযোগ তুলে কমিটি প্রত্যাখ্যান করেন তারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতারা এ তথ্য জানান।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জানতে চাইলে এনসিপির শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া এটিকে একটি ষড়যন্ত্র আখ্যা দিয়ে দ্রুতই উন্মোচনের ঘোষণা দেন।

মঙ্গলবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতারা জানান, তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা নকলা উপজেলা সমন্বয় কমিটিকে ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করার বিষয়টি উল্লেখ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে ৫ জন যুগ্ম-সমন্বয়কারী ও ১০ জন সদস্য রয়েছেন। পদত্যাগকারীররা হলেন- যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। সদস্যরা হলেন- দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এ অবস্থায় আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে পদত্যাগকারী যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, নকলায় যে কমিটি দেওয়া হয়েছে সেখানে প্রধান সমন্বয়কারীকে নিয়ে নানা অভিযোগ আছে। এছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই এ কমিটি থেকে আমরা ১৫ জন পদত্যাগ করেছি। এসব পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে নকলার হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, কমিটি থেকে একযোগে পদত্যাগের ঘটনাটি মূলত ষড়যন্ত্রমূলক ঘটনা। আমাদের দুর্বার সংগঠনকে প্রশ্নবিদ্ধ করতে যারা বিপ্লবকে ধারণ করতে পারেনি, তারাই এ ফাঁদে পা দিয়েছেন। দ্রুতই সবকিছু সবার সামনে উন্মোচন করা হবে।


এরকম আরও সংবাদ