• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

সিরাজগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা: র‌্যাব-১৩ অভিযানে ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলার পর র‌্যাব-১৩ এর দ্রুত অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সাকিব (২০) গ্রেফতার হয়েছে।

 

র‌্যাব জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০২৫) এর অধীনে দায়ের হওয়া মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

 

মামলার এজাহারে জানা যায়, ভিকটিম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং গ্রেফতার সাকিবের সঙ্গে ফেসবুক ও ইমোতে দীর্ঘদিন যোগাযোগ ছিল। বিষয়টি জানার পর পরিবার একাধিকবার তাদের যোগাযোগে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব ও তার সহযোগীরা গত ২৩ নভেম্বর দুপুর ১২টা ৫৫ মিনিটে শাহজাদপুর থানাঘাট ব্রিজের পশ্চিম পাশে স্কুলগামী ওই শিক্ষার্থীকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২৯ নভেম্বর শাহজাদপুর থানায় মামলা (নং-১৪) দায়ের করেন।

 

র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে ৩ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার বড়ুয়া গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং প্রধান আসামি সাকিবকে গ্রেফতার করে।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


এরকম আরও সংবাদ