• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহায় রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাদুল্লাপুরের শিক্ষক যখন মোটরসাইকেল চোর

মোঃ বেলাল মিয়া, সাদুল্লাপুর ( গাইবান্ধা )
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সাদুল্লাপুরের বৈষ্ণদাস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাত আলী পীরগঞ্জের চতরায় মোটরসাইকেল চুরি করার পর জনতা ও পরে পুলিশের হাতে সোপর্দ করে।

২২ আগষ্ট শুক্রবার পীরগঞ্জ উপজেলার চতরা হাটে স্থানীয় জনতা এক মোটরসাইকেল চোরকে হাতে-নাতে আটক করে। চোর সন্দেহে তাকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয় এবং পরে ধাওয়া দিয়ে জনতা তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

অবাক করার মতো হলেও সত্য—আটক ব্যক্তির নাম মোঃ জামাত আলী, পিতা মুনসুর আলী, গ্রাম হোসেনপুর, ইউনিয়ন ১নং রসুলপুর, থানা সাদুল্যাপুর, জেলা গাইবান্ধা। সে বৈষ্ণন্বদাশ উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত।

জনগণের হাতে আটক হওয়ার পর অনেকেই বিস্মিত হন, কারণ যিনি কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ শেখান, তিনি নিজেই জড়িত এমন এক নিন্দনীয় অপরাধে। এলাকাবাসীর প্রশ্ন—যখন শিক্ষকই চোরের ভূমিকায়, তখন সমাজ কোন পথে যাচ্ছে?

আটকের পর স্থানীয়রা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


More News Of This Category