• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের ধর্ষণ মামলার প্রধান আসামি দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গ্রেপ্তার পীরগঞ্জে নারী নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্যামল চন্দ্র দিনাজপুরে গ্রেপ্তার শার্শায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা পেলেন দুই প্রতিবন্ধী গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করল এসআরবি-১৩ সোনাডাঙ্গায় ফ্ল্যাটের দরজা ভেঙে নারী উদ্যোক্তা মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জ-কাহারোলে ২৭৫টি মণ্ডপে মহা ধুমধামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রশাসনিক নিরাপত্তা জোরদার খুলনার লবণচরায় গ্রেফতারকৃত আসামির তথ্যে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডিবি পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার খুলনা নগরীর ডাকবাংলা এলাকায় ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগঔ ডিমলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানের মালামালসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চোরাই পথে আনা ৪৮০ বোতল ভারতীয় মদ, একটি বাস, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাসহ প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বারোমারী ও হালুয়াঘাটের আইলাতালী ক্যাম্পের সদস্যরা বুধবার ও বৃহস্পতিবার ভোররাতে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন। একই সময়ে নালিতাবাড়ী থানা পুলিশও চোরাই মালামালসহ একটি পিকআপ ও বাস জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারোমারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুধবার ভোররাতে বুরুঙ্গা কালাপানি এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের সময় ৪৩৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

অন্যদিকে, আইলাতালী বিজিবি ক্যাম্পের সদস্যরা আউলাদের মোড় এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাসহ ৮৬ হাজার ৪শ পিস জিলেট ব্লেড ও ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করে। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এছাড়া, বুধবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশ গড়কান্দা এলাকা থেকে চোরাই পথে আনা ১২ কার্টন ভারতীয় চকলেটসহ একটি পিকআপ আটক করে এবং চালক ও হেলপারকে আটক করে থানায় সোপর্দ করে। একই রাতে বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মোবাইল ফোনে অভিযানগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন।


এরকম আরও সংবাদ