• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

শীতের প্রকোপে উষ্ণতার পরশ: পঞ্চগড়ে সহস্রাধিক শিক্ষার্থীর মুখে হাসি ফোটালো ‘শিশুস্বর্গ’

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

তীব্র শীতের আবহে উত্তরের জেলা পঞ্চগড়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে উষ্ণতা ও আনন্দ ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘শীত আনন্দ উৎসব’। আজ শুক্রবার দুপুরে জেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’।

উৎসবের মূল আকর্ষণ ছিল শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ। এদিন মোট ১ হাজার ২৮০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে উন্নতমানের শীতের পোশাক, নতুন স্কুলব্যাগ, খাতা ও কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন পোশাক আর ব্যাগ পেয়ে শিশুদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন এবং পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিন।

বক্তারা বলেন, এ অঞ্চলের প্রান্তিক শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শুধু উপহার বিতরণই নয়, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজনে ছিল বিশেষ চমক—মনমুগ্ধকর পুতুল নাচ। উৎসবে আসা শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে এই সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করে।

উল্লেখ্য, শিশুস্বর্গ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আজকের এই ‘শীত আনন্দ উৎসব’ শিশুদের শিক্ষা জীবনের পথে এক নতুন উদ্দীপনা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এরকম আরও সংবাদ