• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

শার্শায় ধানের শীষের প্রার্থী হাসান জহিরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

রফিকুল ইসলাম। বেনাপোল, যশোর
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এর সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

মঙ্গলবার (২৪) শে জুন বিকাল ৪ টায়, উপজেলার নাভারন বাজারে নিজ কার্য‍্যলয়ে আবুল হাসান জহিরের এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, আমি দীর্ঘ ৪৫ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত, এই সময়ের মধ্যে প্রথমে আমি শার্শা উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক, পরে সাধারণ সম্পাদক, সর্বশেষ বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি শার্শা সদর ইউনিয়নে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি।

গত স্বৈরাচারী শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে আমি ৪৬ টি মামলার আসামি হয়েছি এবং একাধিকবার হামলা শিকার হয়েছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, আপনারা সাংবাদিক ভাইয়েরা নির্বাচনী এলাকায় প্রার্থীদের গ্রহণযোগ্যতা, জনসমর্থন ও জনপ্রিয় বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটাই আমার প্রত্যাশা।

আপনারা অনুমানের উপর ভর করে নয়, মাঠ পর্যায়ে সশরীরে হাজির হয়ে, বাস্তবসম্মত সংবাদ পরিবেশন করবেন, নিজের পক্ষের পছন্দনীয় প্রার্থীর পক্ষে নই, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন কারণ, আপনাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দলের সৎযোগ্য, প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় জাতীয় দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, এটিএন বাংলার আহমদ আলী শাহীন, শার্শা সাংবাদিক ও পরিষদের সভাপতি আজিজুর রহমান, নয়া দিগন্তের আব্দুল মান্নান, নাভারন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রাজু, ইসমাইল হোসেন, সেলিম আহমেদ, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, সোহেল রানা, হিরন আহমেদ সহ শার্শা উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ায় ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এরকম আরও সংবাদ