• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

রংপুরে ১০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম)রংপুর
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রংপুর: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৩ রংপুরের একটি দল অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর গ্রামে এই অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন কঠোর অবস্থান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

 

র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। মাইক্রোবাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মো. রিফাত মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়। রিফাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এরকম আরও সংবাদ