• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করল এসআরবি-১৩ সোনাডাঙ্গায় ফ্ল্যাটের দরজা ভেঙে নারী উদ্যোক্তা মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জ-কাহারোলে ২৭৫টি মণ্ডপে মহা ধুমধামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রশাসনিক নিরাপত্তা জোরদার খুলনার লবণচরায় গ্রেফতারকৃত আসামির তথ্যে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডিবি পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার খুলনা নগরীর ডাকবাংলা এলাকায় ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগঔ ডিমলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বীরগঞ্জে মরিচা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ডোমারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে উঠান বৈঠকে হামলা, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে থানায় মামলা

মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ ফরিদ, সিনিয়র রিপোর্টার। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিরহাট এলাকায় মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেলে হাজিরহাট এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোঃ রহিমুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এতে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হচ্ছি।” তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত মতিয়ার রহমান বলেন, “রহিমুল ইসলাম ভালো ছেলে, তার কোনো খারাপ কিছু আমরা দেখি নাই বা শুনি নাই, আর এর কোনো প্রমাণও আমাদের কাছে নাই।”

অন্য এক ব্যক্তি বলেন, “রহিমুল যদি দোষ করে থাকে তবে তার বিচার হোক, আর যদি দোষী না হয়, তাহলে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরও বিচার হওয়া উচিত। যারা অপবাদ দিচ্ছে তারা কোনো প্রমাণ দিতে পারে নাই—এর সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ সময় যে নারীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, সেই মর্জিনা আক্তারও (ছদ্মনাম) কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, “রহিমুল ইসলামের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আমি তাকে ভাই মনে করি, সে আমাকে বোন মনে করে। আমার স্বামীর সঙ্গেও রহিমুল ইসলামের ভালো সম্পর্ক রয়েছে।”

সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


এরকম আরও সংবাদ