• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

মিঠাপুকুরে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সংঘটিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে ভিকটিমের নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৯(ক)(১) ধারায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি দল ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১টা ৪৫ মিনিটে পীরগাছা থানা এলাকার পীরগাছা বাজার সংলগ্ন ৭ নম্বর পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মোঃ শাহিনুর আলম (৩৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


এরকম আরও সংবাদ