• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত পিরোজপুর থেকে গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

আসাদুজ্জামান খোকন, সিনিয়র রিপোর্টার (কুড়িগ্রাম)
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জামতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নিম্নমানের খেজুর বিক্রি দায়ে ভ্রাম্যমাণ আদালত মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডারকে দেড় হাজার টাকা করে জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের খেজুরগুলো ধ্বংস করার নির্দেশ প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত এসময় ইফতার সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করে।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, রমজান মাসে মানুষের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইফতার সামগ্রী ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মানহীন খেজুর বিক্রি করার দায়ে তিনজন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য খাবার নিশ্চিত করণে এই অভিযান অব্যাহত থাকবে।


এরকম আরও সংবাদ