• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে পুলিশি অভিযানে ৩২০ পিস ইয়াবাট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বীরগঞ্জ থানাধীন সাতোর ইউনিয়নের প্রাণনগর ২৫ মাইল বাজার এলাকায় জনৈক সবুজ আলীর গোডাউন ঘরে এই সফল অভিযান পরিচালনা করে বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই দীপু কুমার এবং তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে সুনির্দিষ্ট তথ্য ও তল্লাশির মাধ্যমে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। একই সাথে অবৈধ এসব মাদক জব্দ করে ঘটনার সাথে জড়িত দুই যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী (লামপুর) এলাকার ওমর ফারুকের ছেলে ফয়সাল (২১) এবং বীরগঞ্জ উপজেলার প্রাণনগর ২৫ মাইল এলাকার ফরিদুর রহমান ফরহাদের ছেলে সৌরভ ইসলাম (২৭)।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ২১(২১)২৬। বর্তমানে মামলাটির তদন্ত কাজ পরিচালনা করছেন এসআই মিজানুর রহমান।
অভিযানের বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাঁদের এই অবস্থান জিরো টলারেন্স। এলাকা থেকে অবৈধ মাদকের প্রভাব সম্পূর্ণ নিরসন না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাাহত থাকবে বলে তিনি স্পষ্টভাবে জানান।


এরকম আরও সংবাদ