• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও ট্রাকের ধাক্কায় মোঃ মোজাহারুল ইসলাম (৪৭) নামের এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছ খুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ও বোচাগঞ্জ কারিগরি স্কুলের শিক্ষক ।

 

২৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে বীরগঞ্জে ব্যক্তিগত কাজে আসেন।

 

কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তার মোটর সাইকেলে ধাক্কা দেয়।

 

এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা বীরগঞ্জগামী ঢাকা মেট্রো-অ-১৩-০০৩৮ একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন জানান, “আমাদের ভাই মোজাহারুল ইসলাম পেশায় একজন শিক্ষক ছিলেন।

 

ব্যক্তিগত কাজে বীরগঞ্জে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টরের চালক হেলপারেরা পালিয়ে গেছে।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান নিহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

ট্রাক্টর ও ট্রাক থানা হেফাজতে রয়েছে।

 

কারো কোন প্রকার আপত্তি না থাকায় লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এরকম আরও সংবাদ