• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবন ও ব্যবসায় চারজনের কারাদণ্ড ও জেলহাজতে প্রেরণ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী কঠোর অভিযানে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার মাকড়াই পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে সাজাপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, সাব ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাকড়াই পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্ট এলাকা থেকে চারজন ব্যক্তিকে সরাসরি আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সার্বিক সাক্ষ্য ও তথ্য বিশ্লেষণ করে আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে সুজালপুর হাটখোলা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মাকড়াই এলাকার সুপল মূর্মুর ছেলে সোম মূর্মু, সোহরাব আলীর ছেলে আলমগীর ইসলাম এবং আবেদ আলমের ছেলে মোরশেদ আলম—এই তিনজনের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন বিচারক।
আইনি প্রক্রিয়া শেষে আদালত থেকে প্রাপ্ত সাজা পরোয়ানা বাস্তবায়নে পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া এই রায়ের ভিত্তিতে চার সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ স্কটের সুরক্ষায় জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়।


এরকম আরও সংবাদ