• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা পেলেন দুই প্রতিবন্ধী গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করল এসআরবি-১৩ সোনাডাঙ্গায় ফ্ল্যাটের দরজা ভেঙে নারী উদ্যোক্তা মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জ-কাহারোলে ২৭৫টি মণ্ডপে মহা ধুমধামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রশাসনিক নিরাপত্তা জোরদার খুলনার লবণচরায় গ্রেফতারকৃত আসামির তথ্যে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় ডিবি পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার খুলনা নগরীর ডাকবাংলা এলাকায় ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগঔ ডিমলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বীরগঞ্জে মরিচা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ডোমারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর বিজয় র্যালি

শেখ ফরিদ, দেবীগঞ্জ-পঞ্চগড়
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ডিসেম্বর) সকাল ১১.৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ র্যালি বের করা হয়।

র্যালিতে জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় “বিজয় দিবসের চেতনা অটুট রাখি”, “দেশ ও মানুষের কল্যাণে কাজ করি”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র্যালিতে জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় দেবীগঞ্জ – বোদা ২ আসনের জামায়াতের এমপি প্রার্থী সুফিউল্লাহ সুফি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামের ভারপ্রাপ্ত আমির সহ দেবীগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই র্যালির মূল উদ্দেশ্য।


এরকম আরও সংবাদ