• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পল্লবী থেকে নিখোঁজ শিশু রংপুরে উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করল র‌্যাব

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ঢাকার পল্লবী এলাকা থেকে হুট করেই হারিয়ে যাওয়া ১৪ বছরের শিশু আরমান আহম্মদ বাঁধনকে শেষ পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সুদূর রংপুর থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এলিট ফোর্স র‌্যাবের দুটি পৃথক দল। একটি নিষ্পাপ শিশুর নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে দ্রুততম সময়ে তার নিরাপদ প্রত্যাবর্তনে পুরো পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ঘটনাটির সূচনা হয় গত ৩০ আগস্ট রাতে। সেদিন আনুমানিক পৌনে ১০টার দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের ৪/৪ নম্বর রোডের নিজেদের বাসার নিচে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল শিশু আরমান আহম্মদ বাঁধন। কিন্তু কিছুক্ষণ পরেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে শিশুটি বাসায় ফিরে না আসায় দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে পরিবারের সবার মাঝে। স্বজনরা আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পেতে ব্যর্থ হন।
সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে স্বজনরা আর কোনো বিলম্ব না করে পরদিন অর্থাৎ ৩১ আগস্ট পল্লবী থানায় উপস্থিত হয়ে একটি নিখোঁজ জিডি দায়ের করেন। বিষয়টি জানার পর অত্যন্ত মানবিক ও গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে শিশুটিকে দ্রুত উদ্ধারে নামেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুরু হয় র‌্যাবের জোরদার গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর সন্ধান কাজ।
পরবর্তীতে নিজস্ব সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে এক একযোগে অভিযানে নামেন র‌্যাব-৪-এর সিপিএসসি, মিরপুর, ঢাকা এবং র‌্যাব-১৩-এর সিপিএসসি, রংপুর-এর যৌথ আভিযানিক দল। দুই অঞ্চলের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় খুব দ্রুতই নিখোঁজ শিশুর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
অভিযানের ধারাবাহিকতায় ৩১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কাছারি বাজার এলাকার মৌবন বেকারির সামনের পাকা সড়ক থেকে শিশু আরমানকে উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়ার পর এত অল্প সময়ে তাকে উদ্ধার করতে পারাটা ছিল আভিযানিক দলের জন্য একটি বড় সাফল্য।
উদ্ধারের সময় দেখা যায় শিশুটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অবিলম্বে সমস্ত আনুষ্ঠানিকতা বজায় রেখে তাকে তার ব্যাকুল হয়ে থাকা পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনরা।
পুরো এই উদ্ধার অভিযান ও পরিবারের হাতে সন্তানকে তুলে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ