• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ে ভোটের মাঠে আবেগের জোয়ার: “মুই তোমারলার ছুয়া” ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার। দেবীগঞ্জ, পঞ্চগড়
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ ও আন্তরিকতায় দৃষ্টান্ত স্থাপন করছেন।

সম্প্রতি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে একাধিক ভোটার তাকে “স্যার” বলে সম্বোধন করলে তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে বলেন, “আমাকে কেউ স্যার বলবেন না। মুই তোমারলার ছুয়া, স্যার হোম কেনে।”

তার এই সহজ-সরল ও আত্মিক উচ্চারণ উপস্থিত জনতার হৃদয় ছুঁয়ে যায়। এমন মানবিক ও প্রাসঙ্গিক মন্তব্যে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত লোকজন বলেন, “এমন নেতাই দরকার, যিনি আমাদের মতো সাধারণ মানুষের ভাষায় কথা বলেন, আমাদের আপন করে নেন।”

ফরহাদ হোসেন আজাদ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে আসছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরহাদ হোসেন আজাদের এই নম্রতা, স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তাকে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে আলাদা অবস্থান এনে দিচ্ছে।


এরকম আরও সংবাদ