• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সারাদেশে উদযাপিত দলীয় কর্মসূচির ধারাবাহিকতায় পঞ্চগড়েও অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা বিএনপির সার্বিক উদ্যোগে দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও দিকনির্দেশনামূলক আলোচনা সভার। সকাল থেকেই পুরো জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ।
দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির সমন্বয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশালাকার র‍্যালি বের করা হয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের প্রত্যক্ষ নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে অংশ নেন কয়েক হাজার উৎসুক নেতাকর্মী ও সমর্থক, যাদের উপস্থিতিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। র‍্যালিটি পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কসমূহ অতিক্রম করে শের-ই-বাংলা পথ ধরে অগ্রসর হয় এবং শেষ পর্যন্ত জুলাই চত্বর সংলগ্ন নবনির্মিত মঞ্চের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এর আগে সকাল থেকেই পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা এবং বিভিন্ন পৌর এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উৎসাহের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে, নানা রঙের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে জেলা কার্যালয়ের সামনে এসে সমবেত হতে থাকেন। মুহূর্তের মধ্যেই নেতাকর্মীদের কলরবে পুরো এলাকাটি যেন একটি প্রাণবন্ত উৎসবের নগরীতে রূপ নেয়।
র‍্যালি শেষে জুলাই চত্বরের মঞ্চে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা, থানা ও পৌর বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে উপস্থিত বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একে অপরকে আন্তরিক শুভেচ্ছা জানান। বক্তব্যের সময় নেতারা আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক ও সুদূরপ্রসারী নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তারা উপস্থিত জনতা ও নেতাকর্মীদের আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও সার্বিক পুনঃগঠনে সরাসরি ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।


এরকম আরও সংবাদ