• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবীগঞ্জ পৌরসভায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ ফরিদ, সিনিয়র রিপোর্টার। দেবীগঞ্জ, পঞ্চগড়
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে দেবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের সম্মানিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাত ১১.৩০ টায় দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ

দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধানের সঞ্চালনায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, বিশিষ্ট ব্যবসায়ী ও দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য বাশার খান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম পিন্টু সহ দেবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের প্রায় ৬ শতাধিক ব্যবসায়ী।


এরকম আরও সংবাদ