• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

দেবীগঞ্জ পৌর শহরের প্রতিটি দুয়ারে ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্যভিত্তিক, মানবিক ও সম্প্রীতিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এই লক্ষ্যকে সামনে রেখে তিনি “প্রতিটি দুয়ারে আমরা” শীর্ষক জনসম্পৃক্ততা কর্মসূচির আওতায় দেবীগঞ্জ পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে চলেছেন দুয়ারে দুয়ারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২ নভেম্বর) দিনব্যাপী তিনি দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।

এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশকে প্রকৃত অর্থে জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে হলে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ। আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে সেই বার্তাই পৌঁছে দিচ্ছি।

কর্মসূচিতে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। তারা ওয়ার্ডভিত্তিকভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপি’র রাজনৈতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য তুলে ধরেন।

পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি পরিচালনা করছেন ফরহাদ হোসেন আজাদ।


এরকম আরও সংবাদ