• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

দেবীগঞ্জে ৫ ফূট লম্বা অজগর সাপ উদ্ধার

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি ভারতীয় অজগর (ইন্ডিয়ান পাইথন) উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি আবাদি ধানক্ষেতে বেড়া দেওয়া জালে প্রায় ৫ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের অজগরটি আটকা পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে তাদের প্রতিনিধি গিয়ে সাপটি উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়।
দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, “উদ্ধারকৃত সাপটি একটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।”
বিশেষজ্ঞরা জানান, ভারতীয় অজগর মানুষের কোনো ক্ষতি করে না। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ভীতি ও ভুল ধারণার কারণে অনেক সময় মানুষ এ ধরনের সাপকে হত্যা করে থাকে।


এরকম আরও সংবাদ