• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

দেবীগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে তিন কিলোমিটার রাস্তার সংস্কার সম্পন্ন

শেখ ফরিদ, দেবিগঞ্জ( পঞ্চগড় )
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পূর্ব দেবীডুবার সুমারুর মোড় থেকে আমতলী বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসী ও পথচারীরা চরম ভোগান্তিতে ছিলেন। অবশেষে পূর্ব দেবীডুবা ডাংগা পাড়া হাফেজিয়া মাদ্রাসা কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তাটির সংস্কার করা হয়।

মাদ্রাসার সভাপতি হামিদুল ইসলাম বলেন, “মাদ্রাসার কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় রাস্তাটির কাজ সম্পূর্ণ করা হয়েছে।”

মাদ্রাসার সেক্রেটারি আতিকুল ইসলাম বলেন, “সরকারের কাছে আমাদের দাবী—এই রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়া হোক, যাতে স্থায়ীভাবে ভোগান্তি দূর হয়।”

এলাকাবাসী জানান, এই উদ্যোগের ফলে এখন চলাচলে স্বস্তি ফিরেছে, এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন দ্রুত রাস্তাটি পাকা করা হয়।


More News Of This Category