• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

দেবীগঞ্জে একই দিনে সার মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সার মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

১১ নভেম্বর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানে নামেন। অভিযানে মেসার্স দানু ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মনজুরুল ইসলাম (দানু), পিতা: মৃত খয়রুল ইসলাম, উত্তরপাড়ার বাসিন্দা, দানু অবৈধভাবে DAP ১০ বস্তা, MOP ২৭ বস্তা এবং TSP ৬ বস্তা, মোট ৪৩ বস্তা সার মজুদ রাখার অভিযোগে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অপরদিকে, সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা পরিষদ বাজার এলাকায় অবস্থিত মেসার্স শাকিল ট্রেডার্সকে ৬৯ বস্তা বিভিন্ন ধরনের সার অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ধরা পড়ে। প্রতিষ্ঠানটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাকিল, পূর্ব দেবীডুবার বাসিন্দা আজিমুলের ছেলে।

 

শাকিলের বাড়ির জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিক্রি করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

জব্দকৃত সারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিক্রি করা হবে।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ জানিয়েছেন, অভিযুক্তরা বিভিন্ন সময়ে সরকারি সার বিভিন্ন আইডি কার্ড ব্যবহার করে সংগ্রহ করতেন এবং তা নিজের ঘরে মজুদ করতেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে জরিপসহ এসব সার জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই কৃষকরা তাদের সার ন্যায্য মূল্যে পান। কিন্তু যখন ব্যবসায়ীরা এই ধরনের কৌশল অবলম্বন করেন, তখন সরাসরি কৃষকরা ভুক্তভোগী হন। অসাধু ব্যবসায়ীদের কারণে কৃষকরা নিরুপায় হয়ে পড়ছেন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।


এরকম আরও সংবাদ