• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

ডোমারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল

আনিছুর রহমান মানিক, ডোমার
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত ৮টায় দারুল কোরআন খাজা গরিবে নেওয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার পৌর বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠন। সন্ধ্যা থেকে শুরু করে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

এসময় সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, যুগ্ন-সম্পাদক মেরাজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনউর রশিদ বসুনিয়া সবুজ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সফি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাচানুল আলম রিমুন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির শামিম, লায়ন সংঘের সভাপতি ডেন্টিস ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ জয়নাল আবেদীন।


এরকম আরও সংবাদ