• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা, ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলীর নের্তৃত্বে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ড চান্দিনা পাড়া ও কলেজ পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন।
পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন, মৎস্য জীবিদলের আহবায়ক সাইদুল ইসলাম বুন্নু, সদস্য সচিব শাহিনুর ইসলাম, তাঁতী দলের সহ-সভাপতি যুবরাজ, সাবেক ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি তালিবুল ইসলাম, রিয়াছদ আলী, হারুন অর রশিদ, রুহুল আমিনসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।


এরকম আরও সংবাদ