• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডোমারে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে কৃষকের দেড় বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় কৃষকের দেড় বিঘা জমির ধানের রোপা বিষ প্রয়োগে নষ্ট করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। পশ্চিম হলহলিয়া ৭ নম্বর ওয়ার্ডের ভাটিয়াপাড়া গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৭ সালে ১৭৫০ নম্বর দলিল মূলে ভাটিয়াপাড়া গ্রামের কৃষক হাসিবুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তারকে দেড় বিঘা জমি রেজিস্ট্রি করে দেন পারভীনের বাবা আবু সিদ্দিক। জমিটি হস্তান্তরের পর থেকেই এই দম্পতি শান্তিপূর্ণভাবে তা ভোগদখল করে কৃষিকাজ চালিয়ে আসছিলেন। তবে স্থানীয় সাদ্দাম, সাঈদী, জলিল ও জিয়ারুল নামের কয়েকজনের লোলুপ দৃষ্টি পড়ে এই জমির ওপর। তারা জমিটি নিজেদের দাবি করে হাসিবুলের কাছে অনৈতিক দাবি পেশ করতে শুরু করে।
একপর্যায়ে সাদ্দাম ও সাঈদী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হলেও বিজ্ঞ আদালত তাদের দায়ের করা মামলাটি খারিজ করে দেন। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে অভিযুক্তরা দলবল নিয়ে বিভিন্ন সময় জমিটি দখলের অপচেষ্টা চালায়। পরবর্তীতে গত ২৩ জুলাই কৃষক হাসিবুল ওই জমিতে আমন ধানের রোপা লাগান। গত এক মাসে পরিচর্যার মাধ্যমে রোপণ করা চারাগুলো বেশ সতেজ ও সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু গত ১৮ আগস্ট রাতের আঁধারে দুর্বৃত্তরা স্প্রে মেশিনের সাহায্যে বিষ প্রয়োগ করে সম্পূর্ণ দেড় বিঘা জমির ধানের রোপা পুড়িয়ে নষ্ট করে দেয়।
ক্ষেতের চারা নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক হাসিবুল ও তার পরিবার। কৃষক হাসিবুল ইসলাম অভিযোগ করে জানান, যারা পূর্বে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, তারাই প্রতিহিংসাবশত রাতের আঁধারে এই ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই কৃষক পরিবার।


এরকম আরও সংবাদ