• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

ডোমারে দারুস সালাম মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে দারুস সালাম মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী বাজারে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী।

ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ হযরত মাওঃ মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী’র সভাপতিত্বে অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাওঃ গোলাম হোসেন, সমাজ সেবক লিয়াকত আলী, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওঃ আব্দুস সালাম, সহকারী শিক্ষক সোলাইমান হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের ছবক প্রদান এবং বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মাদ্রাসা পরিচালক মাওঃ আব্দুস জানান, সহি সুদ্ধভাবে দ্বীনি এলেম শিক্ষার জন্য আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার এর সু-ব্যবস্থা রয়েছে। নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ এবং আলিয়ার বিভাগে প্লে-থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করা হবে। মাদ্রাসাটি সঠিক ভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


এরকম আরও সংবাদ