• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) দপ্তরের শিক্ষক/কর্মচারীবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জাতীয়করণ প্রত্যাশী জোটের ডোমার উপজেলার আহ্বায়ক শামছুদ্দিন হোছাইনী সুফি এতে সভাপতিত্ব করেন। প্রচার সম্পাদক রইছুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল ওয়াদুত, আনিছুর রহমান, গোলাম মোস্তফা, ফারুক হোসেন রাজু।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাওঃ আব্দুল খালেক, এএসএম আব্দুল কাদের, আফসানা ইয়াসমিন আশা, দুলাল চন্দ্র রায়সহ অনেকে বক্তব্য রাখেন। ঢাকায় আন্দোলনরত শিক্ষককে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় শিক্ষক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, অতি দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা।


এরকম আরও সংবাদ