• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

গ্রামীণ সংস্কৃতির টানে বীরগঞ্জে মেলা: পাতা খেলাকে ঘিরে উৎসবে মাতলো দু’মুখা বাজার

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দু’মুখা বাজার সংলগ্ন এলাকায় গতকাল ২৮ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ পাতা খেলা। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলা এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। দু’মুখা বাজার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এই খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক নারী, পুরুষ ও শিশুদের আগমন ঘটে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান মামুন, ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
গ্রাম বাংলার প্রাচীন ও অন্যতম জনপ্রিয় এই লোকজ পাতা খেলা শুরু হতেই দর্শনার্থীদের করতালি ও আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে দু’মুখা বাজার এলাকা। উপস্থিত দর্শনার্থীরা জানান, আধুনিক ইন্টারনেটের যুগে এবং ডিজিটাল বিনোদনের প্রভাবে আমাদের গ্রামীণ অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এবং গ্রামীণ মেজাজ ফিরিয়ে আনতে এ ধরণের আয়োজন সত্যি প্রশংসনীয়।

আয়োজক কমিটির সদস্যরা জানান, মূলত লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখা, সর্বস্তরের মানুষের মাঝে বিনোদনের খোরাক যোগানো এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের ব্যাপক সাড়া পেয়ে আয়োজকরা অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনেও এ ধরণের ঐতিহ্যবাহী খেলার নিয়মিত আয়োজন চালু রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


এরকম আরও সংবাদ