• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্যালারি থেকে কথা বলা খুব সহজ, আমরা চাই আপনারা মাঠে নেমে খেলুন

সংবাদদাতা:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতি পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া পরিবর্তনগুলোর অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ‘আমরা সবসময়ই আপনাদের সম্পৃক্ত করার পরিকল্পনা করেছি এবং আপনারা কীভাবে যুক্ত হতে পারেন তার পথ খুঁজেছি। আপনাদের দেখে আমরা নতুন উদ্দীপনা নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গ্যালারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে একসঙ্গে খেলুন।’

অনুষ্ঠানে দেশ থেকে আগত বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সফরে রাজনৈতিক নেতাদের আমাদের সঙ্গে যোগ দিতে দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে।’

অনুষ্ঠানের শুরুতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশের বেশি বেড়েছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোও তিনি তুলে ধরেন।

তিনি প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে তাদের অবহিত করেন।

এরপর ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট’ শীর্ষক একটি প্যানেল আলোচনা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকির সঞ্চালনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ও আরও তিনজন আলোচনায় অংশ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য-সচিব আক্তার হোসেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ের রাজনৈতিক ভিশন তুলে ধরে বক্তব্য দেন।

পরে ‘শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনার সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আলোচনায় অংশ নেন এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবীর এবং জামায়াত নেতা নকিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সেবা, দিকনির্দেশনা ও বিনিয়োগের সুযোগ প্রদানের লক্ষ্যে তৈরি ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।


এরকম আরও সংবাদ