• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে গণসংযোগ, প্রার্থী আনিছুর রহমান তোলাব্যাপীর ব্যাপক প্রচারণা

আবু সাঈদ, সিনিয়র রিপোর্টার ( নাগেশ্বরী, কুড়িগ্রাম )
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দিন যত গড়াচ্ছে, ততই জমে উঠছে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা। এই নির্বাচনী আমেজে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিছুর রহমান তোলাব্যাপী। তিনি দিনরাত ইউনিয়নের নানা প্রান্তে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সঙ্গে সুখে-দুঃখে একাত্ম হওয়ার আশ্বাস দিচ্ছেন।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও প্রবীণদের সঙ্গে কথা বলে তিনি এলাকার বিদ্যমান সমস্যা, কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জনসেবামূলক কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করছেন। এসব গণসংযোগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
আনিছুর রহমান তোলাব্যাপীর সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। দীর্ঘ দিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। সুখে-দুঃখে মানুষের পাশে থাকার কারণেই আসন্ন নির্বাচনে এলাকার অনেক ভোটার ও সমর্থক তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
গণসংযোগে অংশ নেওয়া সমর্থকরা জানান, কেদার ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে একজন যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। মোঃ আনিছুর রহমান তোলাব্যাপী নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি গুরুত্ব দেবেন বলে তারা আশাবাদী।
নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিছুর রহমান তোলাব্যাপী বলেন, তিনি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে এগিয়ে যেতে চান। নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে কেদার ইউনিয়নের সব মানুষের পাশে থেকে কাজ করবেন। ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, কেদার ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা আরও জোরদার হচ্ছে। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।


এরকম আরও সংবাদ