• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

কচাকাটা থানার উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃআবুসাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম )
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা কর্তৃক মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা/সাইবার বুলিং এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলাব্যাপারী, কেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এনামুল হক সাহেব, সেক্রেটারি আব্দুল বাতেন সাহেব, কেদার ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ নুরুল ইসলাম সাহেব, কেদার ইউনিয়নের চেয়ারম্যান, কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি  আউয়াল হাজী সাহেবসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

 

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সোহেল রানা বলেন, ‘মাদক চোরাচালান, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শ দেন—যেন কোনো সাধারণ নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’


এরকম আরও সংবাদ