• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, করলেন চাকুরীর ব্যবস্থা ডোমারে টানটান উত্তেজনার নারী ফুটবল প্রীতি ম্যাচে ট্রাইবেকারে বগুড়া দলের জয় ঠাকুরগাঁওয়ে বসতঘর থেকে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার ডোমারে দিনব্যাপী হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন ডোমারে উন্নত প্রযুক্তির সেবা নিয়ে মাদার ডেন্টাল কেয়ারের নতুন যাত্রার উদ্বোধন ডোমারে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, বিভিন্ন মেয়াদে সাজা ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা কৃষকদের নিয়ে যে ভাবনা ভেবেছিলেন জিয়াউর রহমান, সেটাই বাস্তবায়ন করছেন তারেক রহমান ডোমারে মা ও দুই সন্তানসহ চারজনকে চাপা দেওয়া পলাতক ট্রাকচালক বগুড়ায় গ্রেপ্তার

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শেখ ফরিদ।। সিনিয়র রিপোর্টার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
শনিবার, ৬ জুন, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনে তিন দিন জমা পানি ফেলে দিন, রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

শনিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে দেবীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদর্শন করেন। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র‍্যালিটি পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. আবু নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ অংশ নেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত আরএমও ডা. আবু নোমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আমাদের নিজেদের বাড়ি এবং তার আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা অত্যন্ত জরুরি। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান যে, ডেঙ্গুর মতো স্বাস্থ্য ঝুঁকি থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জনসাধারণের সুরক্ষায় এই ধরনের সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।


More News Of This Category