• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরে শিশু নিহতের ঘটনায় প্রধান আসামি এসআরবি-১৩ এর অভিযানে গ্রেফতার গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, আগাম প্রস্তুতির ওপর জোর শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে এক মাদক কারবারি আটক ডোমারে টানটান উত্তেজনার মিনিবার ফুটবলে নাদিয়া ওয়ারিয়াস চ্যাম্পিয়ন বীরগঞ্জ সরকারি কলেজের দৃষ্টি নন্দন প্রধান ফটক উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রংপুর-১ এ গণরায়ের বিজয়ে রায়হান সিরাজী

রফিকুল ইসলাম, সাবুল সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুর-১ (সংসদীয় আসন নম্বর–১৯) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মো. রায়হান সিরাজী। দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৩৯টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল গণনা শেষে প্রাপ্ত ফল অনুযায়ী মো. রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোকারম হোসেন সুজন পেয়েছেন ৬৮ হাজার ৬০৫ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা পেয়েছেন ৫ হাজার ১৭৯ ভোট।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. রায়হান সিরাজী বলেন,

“এই বিজয় আমার একার নয়; এটি রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, রংপুর-১ এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন তিনি। বিশেষ করে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে নদীভাঙন রোধ, কৃষি উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনী প্রতিযোগিতা শেষ উল্লেখ করে তিনি বলেন,

“এখন সময় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রংপুর-১ এর উন্নয়নে কাজ করার।”

উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের ব্যবধানে এগিয়ে থেকে মো. রায়হান সিরাজী রংপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা পান।


এরকম আরও সংবাদ