• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশের মতো শেরপুরেও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় পৌর শহর জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি শেরপুর শহরের ডিসি গেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেটের সামনে এসে শেষ হয়। এতে জেলা, উপজেলা, পৌর শহর এবং বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বায়তুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম, পৌর শহর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জামায়াতের পক্ষ থেকে যে ৫ দফা দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


More News Of This Category