• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেকপোস্টে চারা রোপণ দীর্ঘ সাহিত্যসাধনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: বাংলা একাডেমির সদস্য হলেন লিডসপ্রবাসী কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর বীরগঞ্জে পুলিশের জোরালো অভিযানে আটক ৯ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১৩

বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু 

রফিকুল ইসলাম, বেনাপোল
রবিবার, ১১ মে, ২০২৫

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ‍্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১১) মে সকাল১০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল বলফিল্ড এর সামনে সাদ্দাম হোসেনের মোটরসাইকেলের গ্যারেজে শ্রমিকের কাজ করতো।

ঘটনা সূত্রে জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমূখে ধান বোঝাই একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামী বলেন, ধান বোঝাই একটি ট্রাকটর যশোর অভিমূখে যাওয়ার প্রাক্কালে, বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এরকম আরও সংবাদ