• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বেতগাড়ীতে জহিরোন নেছা নূরানী মাদরাসার বাৎসরিক সেমিনার ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

রংপুরের বেতগাড়ীতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জহিরোন নেছা নূরানী হাফিজিয়া ও কওমী মাদরাসার বাৎসরিক সেমিনার-২০২৬। একই সাথে এদিন মাদরাসার একাডেমিক ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে মাদরাসা প্রাঙ্গণ মুখরিত ছিল শিক্ষার্থীদের পদচারণায়। দিনভর আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মনমুগ্ধকর কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত এবং ইসলামি বক্তৃতা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের অর্জিত ধর্মীয় জ্ঞান, উন্নত নৈতিকতা ও সৃজনশীল প্রতিভার অসাধারণ স্বাক্ষর রাখে। অনুষ্ঠান শেষে একাডেমিক ২০২৫ সালের বাৎসরিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সরকার পাঠাগারের উদ্যোগে এবং হাফেজ খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি মাওলানা এটিএম আব্দুল হক, মোহতামিম মাওলানা মুফতি হাসিবুল্লাহ হামিদীসহ স্থানীয় সুধীজন ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে নৈতিক ও ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দিনব্যাপী এই আয়োজনের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category