• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে  ট্রাকের চাপায় মায়ের মৃত্যু

মো: হেকমত আলী মন্ডল, দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছেলের মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার পথে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

উক্ত ঘটনায় আহত হয়েছে ছেলে ইব্রাহিম (২৬)। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, নিহত শেফালী বেগম চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী। ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ভাউলাগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যান। পরে কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এসময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী দশ চাকার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা শেফালী বেগম। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সড়ক দূর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


More News Of This Category