• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ২৫ জুন, ২০২৫


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুকের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শালডাঙ্গা ইউনিয়ন যুবদল ও সর্বস্তরের জনগণ। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২৫ জুন) বিকেলে দেবীগঞ্জের বাবু বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শালডাঙ্গা ইউনিয়নের শাহনাজ ও সজীব ইসলাম পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শাহনাজ বেগমের জমি বর্গা নিয়ে চাষ করছিলেন আব্দুল বারেক। গতকাল বিকেলে সজীব ও তার দলবল ওই জমি দখল করতে গেলে আব্দুল বারেক বাধা দেন। এ সময় সজীবের লোকজন তার ওপর হামলা চালায়।

আব্দুল বারেক তাৎক্ষণিকভাবে শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুককে ফোন করে বিষয়টি জানান। ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছালে সজীব ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ওমর ফারুকের হাত-পা ভেঙে যায় এবং বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। বর্তমানে তিনি দেবীগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বর্বরোচিত হামলার প্রতিবাদে শালডাঙ্গা ইউনিয়ন যুবদল ও সর্বস্তরের জনগণ বাবু বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ শালডাঙ্গা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, মাহাবুব আলম, উসমান গণী সহ শালডাঙ্গা ইউনিয়নের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

বক্তারা অবিলম্বে ওমর ফারুকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।



More News Of This Category