• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন বেতগাড়ী ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার মতবিনিময়

দক্ষিণখানে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

সংবাদদাতা:
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদরাসার ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে (ছেলে শিশু) বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৪ মার্চ) রাতে দক্ষিণখানের আশকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রথমে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, আশকোনা মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ওই মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category