• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত, সভাপতি আতিকুর ও সহ-সভাপতি নয়ন দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যতিক্রমী লাল কার্ড প্রদর্শন জাতীয় মৎস্য পক্ষের আয়োজনে ফাঁকা চেয়ার, চাষিরাই জানেন না কর্মসূচির খবর রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংবাদদাতা:
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জাতীয় যুবশক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

কমিটিতে আহ্বায়ক করা ইরফাত ইব্রাহীমকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় মোহাম্মদ মাইনুল হোসেনকে। এছাড়া সদস্য সচিব মনোনীত হন আবু নাঈম মো. মোস্তফা রিমান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয় হুজ্জাতুল ইসলাম সাঈদকে।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. সাইফুল ইসলাম অর্ক, মো. আতাউল্লাহ আফফান, রুনা আক্তার।

যুগ্ম সদস্য সচিব করা হয় রাইয়ান হোছাইন রাফি, মোহাম্মদ সজীব ভূঁইয়া, মনজুরুল হাসান মাহীম, আল নাহিয়ান ইসলাম, আজিজুল হাকিম দিগন্ত, ফারজানা পারভীন, মীর মীমরা উদ্দিন আহমেদকে।

কমিটিতে মুখ্য সংগঠক করা হয় জয়নাল আবেদীন সাকিবকে। সিনিয়র সংগঠকের দায়িত্ব দেওয়া হয় নাঈমুল কালামকে।

এছাড়া সংগঠক হয়েছেন মুনতাসির জালাম, খালিদ বিন জামাল পদ্ম, রবিউল হোসেন, আফতাব মজুমদার, রিয়াজুল ইসলাম, গোলাম আকবর ফারুকী, নুর উদ্দিন নয়ন, মো. তারেক, আল মোস্তানিজ জনি, আবু তালেব জিকু, এইচ এম আয়াজ উদ্দিন, ইয়াসিন আরাফাত, তনিমা হেলেন চৌধুরী, আবদুল ওয়াহাব, শাহারিয়া হাসান জিসান, আবদুল্লাহ ইবনে সিনা, ইমতিয়াজ আহমেদ জিসান, এস এম সাকিব আলম, কাজী নাজমুল আমিন, ফয়সাল আহমেদ, এস এ মাহাদি আলম, হুরে জান্নাত রিফা, আদনান সাকিব সীমান্ত, বোরহান উদ্দীন চৌধুরী আবির, মেহেদী হাসান বাবু।

অনুমোদিত কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, জাতীয় যুবশক্তি এনসিপির একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল উইং। চট্টগ্রামজুড়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে। চট্টগ্রামে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে শামিল করতে এ কমিটি শক্তিশালী পদক্ষেপ নেবে।


More News Of This Category