• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু ঘোড়াঘাটে ১৯৯০ পিস ইয়াবাসহ ঝালকাঠির যুবক গ্রেপ্তার ডিমলায় জ্বালানি বিক্রি বন্ধকে কেন্দ্র করে ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২ বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

কাউনিয়ায় ১৩৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জিয়ারুল ইসলাম জিয়াম, রংপুর
রবিবার, ২৯ জুন, ২০২৫


“বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি দল গত ২৬ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে রংপুর জেলার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মমিনুল ইসলাম (৩৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর থানার রাওতাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। অভিযানকালে মমিনুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে তার ভেতর অভিনব কায়দায় লুকানো ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক চোরাচালান করে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এরকম আরও সংবাদ