• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু ঘোড়াঘাটে ১৯৯০ পিস ইয়াবাসহ ঝালকাঠির যুবক গ্রেপ্তার ডিমলায় জ্বালানি বিক্রি বন্ধকে কেন্দ্র করে ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২ বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

২০০ পিস ট্যাবলেট উদ্ধার নারীসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

২০০ পিস টাপেনটাডল ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪ টায় নিশ্চিত করেছেন জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জামালপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে নয়টায় জামালপুর শহরের বেলটিয়া খুপিবাড়ী এলাকার পরিত্যক্ত রুমে ২০০(দুইশত) পিস ট্যাবলেট উদ্ধার ও কাচাসরা টিউবওয়েল পাড় এলাকার ফেরদৌস চৌধুরী বাচ্চুর ছেলে ফরমান চৌধুরী বাবু(৪০), মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়া এলাকার মরহুম বাহাদুর আলমের ছেলে মোঃ মাহবুব মানিক(৪৯), সদরের শ্রী কৃষ্ণপুর এলাকার সরাফত আলীর ছেলে সুমন আলী(৩৩) ও সুমনের স্ত্রী মোছা: মর্জিনা বেগম @ পাখি(৩৩), কোচঘর এলাকার মরহুম ফজলুল হক এর ছেলে মোঃ মানিক মিয়া(৩৯) গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এরকম আরও সংবাদ