• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সংবাদদাতা:
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক চাঞ্চল্যকর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় তাকে আটক করা হয়। নির্বাচনের আগমুহূর্তে এত বিপুল পরিমাণ টাকা বহন করার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, বেলাল উদ্দিন প্রধান ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। নিয়ম অনুযায়ী তার সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগটি পরীক্ষা করার সময় কর্তব্যরত কর্মকর্তাদের নজরে আসে ভেতরে থাকা টাকার বান্ডিলগুলো। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার ওই ব্যাগে আনুমানিক ৪০ লাখ বাংলাদেশি টাকা ছিল। বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা এত বিশাল অংকের টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

সামনেই জাতীয় সংসদ নির্বাচন, আর এমন সংবেদনশীল সময়ে একজন রাজনৈতিক নেতার কাছে এত বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়াকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো প্রকার বৈধ নথিপত্র বা ঘোষণা ছাড়া এই পরিমাণ টাকা বহন করা আইনত দণ্ডনীয় হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বর্তমানে তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং টাকার প্রকৃত উৎস ও তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। একজন নেতার এমন ঘটনায় রাজনৈতিক মহলে যেমন তোলপাড় চলছে, তেমনি সাধারণ মানুষের মনেও এটি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।


এরকম আরও সংবাদ