• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

মানবিক উদ্যোগ: সোনাহার গ্রামে সামাজিক শক্তি কমিটির কম্বল বিতরণ

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার গ্রামে সমাজের সবচেয়ে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যাদের জীবনধারণের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন, এমন অসহায় মানুষের কথা বিবেচনা করে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনুমানিক সকাল ১০ ঘটিকায় সোনাহার ট্যাকনিকাল এন্ড বি.এম কলেজ মাঠে গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম ২০২৫ কোহট এর অধিনে কর্মসূচি সংগঠক মোঃ আরিফুল ইসলামের উদ্দোগে ১২০ টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমনগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি বেলাল হোসেন, সোনাহার বিএম কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান ভাষণ, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক মো. আরিফুল ইসলাম, মো. সোহেল রানা, লতা আক্তার, আল আমিন খন্দকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।কর্মসূচি সংগঠক মো. আরিফুল ইসলাম বলেন, এই পুরো আয়োজনের অর্থায়ন করেছেন সোনাহার ব্র্যাক ইউপিজি’র সদস্যবৃন্দ ও স্থানীয়রা। আমরা শুধু উদ্যোগ নিয়ে সবাইকে একত্রিত করেছি।

অনুষ্ঠানে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও সোনাহার গ্রাম সামাজিক শক্তি কমিটি যেন এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখে-এটাই সকলের প্রত্যাশা।


এরকম আরও সংবাদ