• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু ঘোড়াঘাটে ১৯৯০ পিস ইয়াবাসহ ঝালকাঠির যুবক গ্রেপ্তার ডিমলায় জ্বালানি বিক্রি বন্ধকে কেন্দ্র করে ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২ বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ, দিনাজপুর)
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ এবং ভ্রাম্যমান আদালত ২৫ জুন অব্যাহত অভিযান চালিয়ে চিহ্নিত ২ মাদক কারবারিকে আদালতে এবং ২ জনকে সরাসরি কারাগারে প্রেরণ করেছে ।

 

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও সেবনকারীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

 

মরিচা ইউনিয়ন লোটন গ্রামের মৃত্যু মোকসেদ আলী ছেলে মাদক কারবারি হাবিবুর রহমান (৫০) এর নিকট ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়,

 

এবং শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের শহিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫) এর নিকট ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক উভয়ের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩(২৪)২৬ নম্বর নিয়মিত মামলা রুজু হয়।

 

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান কালে গাঁজা সেবনের সময় পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা সদর গড়েয়া চোঙ্গাখাতার মৃত্যু বাদুল্লাহর ছেলে মোস্তফা (৪৮) এবং বীরগঞ্জ পৌরসভা দক্ষিণ সুজালপুর জামালের ছেলে রানা(৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

 

আদালতের মাধ্যমে তাদের কে দিনাজপুর জেলা কারাগার প্রেরন করা হয়েছে।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।

 

আসামিদেরকে যথাসাথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, কোন ছাড় নাই।


এরকম আরও সংবাদ