• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

নির্বাচনী হাওয়ায় উত্তাল দিনাজপুর-১: শেষ দিনে পাঁচ প্রার্থীর রণপ্রস্তুতি

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার দিনভর বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশ এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আমেজপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার সুমা খাতুনের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনজুরুল ইসলাম মঞ্জু। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মতিউর রহমান তার মনোনয়ন দাখিল করেন।

এছাড়া জাতীয় পার্টির বীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট চাঁন মিয়া এবং জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সুমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপি প্রার্থী মো. মনজুরুল ইসলাম মঞ্জু এবং জামায়াত প্রার্থী মতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, তারা সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন। অতীতের সব নেতিবাচক রেকর্ড ভেঙে তারা এই জনপদে নতুন ও ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করতে চান। জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এরকম আরও সংবাদ