• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

দেবীগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ১৯ মে, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বোতল ( ৯ লিটার) বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (থ্রি হুইলার) জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোঃ সুমন ইসলাম। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের পুত্র।

সোমবার (১৯ মে) বিকাল ৪ টা’য় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী সোনাহারের দিকে যাচ্ছেন। এমন সময় এসআই জামিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ সুমনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানিয়েছে, সে নাসির নামে  একজনের কাছে এসব বিদেশী মদ নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় এসআই জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আগামীকাল আদালতে পাঠানো হবে।


এরকম আরও সংবাদ