• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নীলফামারীর ডোমারে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মিলন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ডোমার থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতার হওয়া ২১ বছর বয়সী মিলন ইসলাম ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা ছাঁয়াপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটেছিল গত ২৯ জানুয়ারি। ডোমার আরডিআরএস মোড় এলাকার বাসিন্দা শাহিরুল ইসলামের স্কুলপড়ুয়া কন্যা আজিজা ইসলাম সিগ্ধাকে ডোমার হাইওয়ে রাস্তা থেকে অপহরণ করা হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয় স্থানীয় মানুষের মনে। ঘটনার পর পরই সিগ্ধার পিতা বাদী হয়ে ডোমার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭/৩০ ধারায় দায়ের করা এই মামলায় ছাঁয়া পাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ২২ বছর বয়সী সজিব ইসলামকে প্রধান আসামি করা হয়। এই মামলায় এজাহারভুক্ত ৩ জন আসামির মধ্যে ২ নম্বর আসামি হিসেবে নাম ছিল মিলন ইসলামের। ঘটনার পর থেকেই সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে আত্মগোপনে থাকার চেষ্টা করছিল।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ডোমার থানার সাব-ইন্সপেক্টর শৈলেন চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ডোমার পৌর এলাকার কাঁচা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়েও শেষ রক্ষা হয়নি মিলন ইসলামের, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের মধ্য দিয়ে ভুক্তভোগী পরিবারটি আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আশার আলো দেখছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন যে, চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সাথে চলছে। গ্রেফতার হওয়া আসামি মিলন ইসলামকে ইতিমধ্যেই নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে।


এরকম আরও সংবাদ