• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর মেডিকেলকে দালালমুক্ত করতে ৩০ দিনের রোডম্যাপ শুভ জন্মদিন: মাটির মানুষ জাহিদুজ্জামান রাছেল কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৭ বোতল এসকাফসহ যুবক গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও মাছের পোনা অবমুক্ত রংপুরে পরীক্ষার ফি নিয়ে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ, ঘটনার পর থেকে শিক্ষক পলাতক বীরগঞ্জ মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক: স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন বেতগাড়ী ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার মতবিনিময় পঞ্চগড়ে দিনব্যাপী ৮টি উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচিতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরের গঙ্গাচড়ায় ডিবির অভিযানে ৩০ বোতল স্কফসহ নারী গ্রেপ্তার বীরগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় ছুরিকাঘাতে আহত করে যুবকের ৫০ হাজার টাকা ছিন্তাই

মো: রফিকুল ইসলাম, বেনাপোল
শনিবার, ১৩ জুলাই, ২০২৪

যশোরের শার্শায় রফিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০হাজার টাকা ও মোবাইল ছিন্তাই করে নিয়ে গেছে দূর্বত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টায় শার্শা উপজেলার ছোটবসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম ছোট বসন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।


জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল ইসলাম তার মামাতো ভাই বাবু’র নিকট পাওনাকৃত ৫০ হাজার টাকা নিয়ে বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর অদূরে ফাঁকা রাস্তায় রফিকুল ইসলামকে গতিরোধ করে দূর্বত্তরা। এসময় তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দূর্বত্তরা রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের কয়েক জায়গায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলামের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নাই। থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category